ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

ক্যাটরিং কোম্পানি এলইওসি জাপান

বছরে এক হাজার করে দক্ষ কর্মী নেবে

বছরে এক হাজার করে দক্ষ কর্মী নেবে

ফাইল ছবি

Publish : 07:48 AM, 10 November 2024.
প্রবাসন প্রতিবেদন :

জাপানে সবচেয়ে বিখ্যাত ক্যাটারিং সার্ভিস কোম্পানি এলইওসি জাপান ফিলিপাইন, মিয়ানমার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসএসডব্লিউ (স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার) ভিসা কর্মসূচির আওতায় বছরে এক হাজার করে  বিদেশী কর্মী নিয়োগ করবে। এর ফলে এই কর্মসূচির আওতায় সবচেয়ে বড় কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানে পরিণত হবে এই কোম্পানি।  

কোম্পানিটি মূলত বিভিন্ন সেক্টরে বিশেষত চাইল্ডকেয়ার, ওল্ডহোম, হেলথকেয়ার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে খাদ্য সরবরাহ করে থাকে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই কোম্পানি প্রায় ৫০টি লজিস্টিক সেন্টারসহ তিন হাজারের বেশি ক্যান্টিনে খাবার সরবরাহ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে এদের শাখা  রয়েছে।
চলতি অর্থবছর থেকে শুরু করে ২০২৫ সালের মার্চ পর্যন্ত এই কোম্পানি এসএসডব্লিউ ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর এক হাজার করে বিদেশি কর্মী নিয়োগ করবে।
কোম্পানিটি ফিলিপাইন এবং মিয়ানমারে বিনামূল্যে ভাষা এবং রান্নার পাঠ প্রদান করে আসছে গত বছর থেকে। গতবছরের অক্টোবরে ফিলিপাইনে নার্সিং ও খাদ্য ব্যবস্থাপনার উপর স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেয়। তারা মিয়ানমার ও ইন্দোনেশিয়ায়ও এই কর্মসূচি শুরুর ঘোষণা দেয় তখন।

জাপান সরকার ২০১৯ সালে নির্দিষ্ট দক্ষ কর্মী ভিসা প্রোগ্রাম চালু করে , তা করে ১২টি সেক্টরে তীব্র কর্মী সংকট মোকাবেলার জন্য। 

এলইওসি লিমিটেড ২০১৭ সালে বিদেশি কর্মীদের নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য একটি বিশেষ বিভাগ স্থাপন করে। এটি খণ্ডকালীন কাজের জন্য বিদেশী ছাত্রদের নিয়োগ প্রসারিত করেছে। ২০১৯ সালে নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ কর্মী নিয়োগ শুরু করে এবং চলতি বছরের মার্চ পর্যন্ত  মোট এক হাজার জনকে নিয়োগ দিয়েছে।

বিদেশী কর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ এবং তাদের দ্রুত কাজ করতে সক্ষম করার জন্য ওনোডেরা গ্রুপ কাজ করছে। জাপানের খাদ্য পরিষেবা শিল্পে ক্রমবর্ধমান শ্রমিক ঘাটতি পূরণে এই কোম্পানি কাজ করছে। এলইওসি দক্ষ কর্মী তৈরিতে এই গ্রুপের সঙ্গেও কাজ করছে।

টেইকোকু ডেটাব্যাঙ্কের জুলাইয়ের এক জরিপ অনুসারে, ৫৯.৮% রেস্তোরাঁর মালিক বলেছেন যে, তাদের পূর্ণকালীন নিয়মিত কর্মচারীর অভাব রয়েছে। ৬৭.৫% বলেছেন যে তাদের অনিয়মিত কর্মচারীর অভাব রয়েছে। সূত্র: নিক্কেই এশিয়া নিউজ।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী