ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন

এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন

ফাইল ছবি

Publish : 08:04 AM, 04 February 2025.
প্রবাসন প্রতিবেদন :

এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে আগামী কাল ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধ ও প্রতিবাদ সভার আহ্বান করেছে বায়রার সদস্যরা। সভা শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ারও কথা রয়েছে। 

এয়ার টিকিটের বর্ধিত মূল্য কমানো, সৌদি আরবে ১ থেকে ২৪ সংখ্যার ভিসার বহির্গমন ছাড়পত্র পূর্বের নিয়মে চালু রাখার দাবির পাশাপাশি  মালয়েশিয়াসহ সকল শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত রাখার দাবিও করা হয়। 

 ‘বৈদেশিক কর্মসংস্থান সেক্টর বাঁচাও-দেশ বাঁচাও’, ‘সকল রিক্রুটিং এজেন্সির মালিক ঐক্যবদ্ধ হোন’ আহ্বান জানিয়ে ১২দফা দাবিতে বিকেল ৫টায় আইডিইবি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

 ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

 ‘সৌদি আরবের একক ভিসায় (১-২৪ পর্যন্ত) সত্যায়ন ছাড়া পূর্বের নিয়মে বহির্গমন ছাড়পত্র প্রদান করতে হবে।’

‘টিকেটের উচ্চমূল্য(মজুদদারি) বন্ধ করে লেবার ফেয়ার চালু করতে হবে।’

‘⁠যে সকল রিক্রুটিং লাইসেন্স সৌদি দূতাবাসে অন্তর্ভুক্ত  নেই, সে সমস্ত লাইসেন্স বিনা শর্তে নবায়ন দিতে হবে।’

‘বাংলাদেশের অর্থনীতির শ্বেত পত্রের আড়ালে জনশক্তি  সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র ও অভিবাসন পরিপন্থী কালাকানুন  প্রণয়নের অপচেষ্টা বন্ধ করতে হবে।’ 

‘প্রতিবেশী দেশের ইশারায় পরিচালিত সুবিধাভোগী তথাকথিত এনজিওদের অভিবাসন পরিপন্থী ষড়যন্ত্র মেনে  নেওয়া হবে না।’

‘সুনির্দিষ্ট প্রমাণাদি ব্যতীত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন হয়রানিমূলক মামলা (তথা অভিযোগ বাণিজ্য) কোনো রি/এজেন্সির বিরুদ্ধে করা যাবে না। অভিযোগ চলমান প্রক্রিয়া, এতে রি/এজেন্সির বিরুদ্ধে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত চলমান কাজ বন্ধ, সার্ভার লক ও লাইসেন্স নবায়ন  কোনোভাবেই বন্ধ করা যাবে না।’

‘কোন যাচাই বাছাই না করে কথায় কথায় রিক্রুটিং এজেন্সিকে লিবিয়া গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা গেলে,  কোন দেশে গিয়ে যুদ্ধে চলে গেলে, কোন দেশে গিয়ে পালিয়ে গেলে দোষারোপ করা চলবে না, কারণ এই সমস্ত কাজ রিক্রুটিং এজেন্সির বাইরে অন্য অসাধু চক্র করে তাই তাদের খুঁজে বের করতে হবে।’

  কর্মসূচির বিষয়ে জানতে চাইলে রাবিডের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঞা বলেন,‘জনশক্তি প্রেরণ খাতের বিদ্যমান সমস্যা দূর করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা জরুরি। টিকিটের উচ্চ মূল্য, সৌদি ইস্যুসহ বেশিরভাগ ইস্যু বা দাবিতে আমরা একমত। যেসব দাবিতে কোন মত ভিন্নতা নেই সেইসব দাবিতে আমরা সবাই মিলে কাজ করতে পারি। আর যেসব দাবিতে ভিন্নতা আছে সেগুলো নিয়ে আলাদা কর্মসূচি পালন করা যেতে পারে।’
তারা বলেন,‘এই সেক্টর বাঁচাতে আমাদের এখন ঐক্য খুব জরুরি, এই সেক্টরের সমস্যাগুলো সমাধান না হওয়ার জন্য আমাদের অনৈক্য দায়ী। বিভাজনের ফলে বিদ্যমান সমস্যাগুলোর কখনোই সমাধান হবে না।’ 
টিকিট সিন্ডিকেট  ও সৌদি ইস্যুতে একসঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি তারা আহ্বান জানান।
 

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী