ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

দক্ষ শ্রমশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

দক্ষ শ্রমশক্তি তৈরিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

ছবি: বিএসএস

Publish : 10:41 AM, 10 November 2024.
প্রবাসন ডেস্ক :

বাংলাদেশের শ্রমশক্তির কার্যকর দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে সিঙ্গাপুর। দেশটি বিভিন্ন ইন্সটিটিউশনের মাধ্যমে শ্রমশক্তিকে দক্ষ করার জন্য বিনিয়োগের পাশপাশি টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো  রোববার ( ১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি  চেয়ারপার্সনের কার্যালয়ে অনানুষ্ঠানিক এক বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহ ব্যক্ত করেন।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, হাইকমিশনের চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম এ সময় উপস্থিত ছিলেন।
 বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’
 বৈঠকের উদ্ধৃতি দিয়ে আমীর খসরু মাহমুদ বলেন, ‘দক্ষ শ্রমশক্তি কিভাবে আমরা সেখানে (সিঙ্গাপুরে) পাঠাতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রেও স্কীল ওয়ার্কার নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রম শক্তিকে আরও দক্ষ করার জন্য সিঙ্গাপুর বিভিন্ন ইন্সটিটিউশনের মাধ্যমে বিনিয়োগ করতে চায়,  টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।’

তিনি জানান, সিঙ্গাপুর বন্দর ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তাই তারা আমাদের দেশের বন্দরগুলোকে কার্যকরভাবে বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে।

এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, জাহাজ নির্মাণ শিল্পেও সিঙ্গাপুর সহযোগিতা করতে চায়। এনার্জি ও ফাইনান্সিয়াল  সেক্টরেও তারা কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সূত্র: বিএসএস

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী