ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

হযরত শাহজালাল বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন

হযরত শাহজালাল বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন

ফাইল ছবি

Publish : 02:08 AM, 11 November 2024.
প্রবাসন প্রতিবেদন :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ নভেম্বর, ২০২৪) এই লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এই সময় আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।’
হযরত শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার।
অধ্যাপক আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা বাংলাদেশি অভিবাসী শ্রমিক এবং কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, ‘জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে লাউঞ্জটিকে স্পনসর করেছে।’

তিনি বলেন, ‘এটি মাননীয় প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। এছাড়া, বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে।’

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী