ফাইল ছবি
ভুয়া প্রকল্পের ডকুমেন্ট দিয়ে বিদেশি শ্রমিক নিয়োগের কোটার জন্য আবেদন করার অভিযোগে ‘দাতুক’ খেতাবধারী একটি বাংলাদেশি কোম্পানির পরিচালককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। খবর: দ্য স্টার, মালয়েশিয়া।
স্থানীয় সময় সোমবার (১২ নভেম্বর) রাত ৯টায় ৪০ বছর বয়সের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সেলেঙ্গার এমসিসি কার্যালয়ে জবানবন্দি নেওয়ার পর তাকে হাজতে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, ওই বাংলাদেশি ২০২৩ সালে মালয়েশিয়া সরকারের কাছে একটি কোম্পানির প্রজেক্টের জন্য ৬০০ বিদেশি শ্রমিক নিয়োগে কোটা সুবিধার জন্য আবেদন করেছিলেন, ওই প্রজেক্টের কোন অস্থিত্ব খুঁজে পাওয়া যায়নি।
আবেদনপত্রে দুটি প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। আবেদন গৃহীত হলে সর্বোচ্চ সাড়ে ৬ লাখ রিঙ্গিত কর মওকুফ হতো তার।
তবে পরবর্তী অনুসন্ধানে মালয়েশিয়া অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি) জানতে পারে, এই দুটি প্রকল্প আসলে ভুয়া, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
১৭ নভেম্বর পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেছে মালয়েশিয়ার আদালত। এমএসিসি-র পরিচালক দাতুক আলিয়াস সেলিম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন, তিনি জানান মামলাটি এমএসিসি আইন ২০০৯ এর ১৮ ধারার অধীনে তদন্ত হচ্ছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় ধনী, অভিজাত ও বিনিয়োগকারীদের মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানজনক ‘দাতুক’ পদবি দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com