ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের তিনমাসে প্রবাসীরা পাঠিয়েছে ৭ বিলিয়ন মার্কিন ডলার

অন্তর্বর্তী সরকারের তিনমাসে প্রবাসীরা পাঠিয়েছে ৭ বিলিয়ন মার্কিন ডলার

ফাইল ছবি

Publish : 04:39 AM, 14 November 2024.
প্রবাসন প্রতিবেদন :

অন্তর্বর্তী সরকারের  তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৭ বিলিয়ন মার্কিন ডলার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা গত তিন মাসে ৭.০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে দেশে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার  প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গত তিন মাসে মোট ২,২২,৮২১ বাংলাদেশী শ্রমিক বিদেশে  গেছে। তাদের মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর আওতায় ৪ হাজার ৪২৬ জন কর্মী বিভিন্ন দেশে গেছেন।

প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে রিপোর্টে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোর প্রত্যেককে তিন লাখ করে টাকা দিয়েছেন।
রিপোর্টে বলা হয়, আহত ও অসুস্থ শ্রমিকদের মধ্যে তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা বাবদ ১.৮৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বিদেশে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোকে মৃতদেহ দেশে নিয়ে আসা এবং  শেষকৃত্য পরিচালনার ব্যয় হিসেবে মোট ৪.৩২ কোটি টাকা প্রদান করা হয়েছে।
এছাড়াও, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের পরিবারের মধ্যে গত তিন মাসে ১২ কোটি ৩৯ লাখ টাকার বীমার অর্থ বিতরণ করা হয়েছে। অভিবাসী শ্রমিকদের মেধাবী শিশুদের মধ্যে প্রায় ১.৯৭ কোটি টাকা শিক্ষাগত সহায়তা হিসাবে বিতরণ করা হয়েছে।

সূত্র জানায়, এ সময়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আবাসন ঋণ হিসাবে ৯,৯৮৯ জন অভিবাসী শ্রমিকদের মধ্যে মোট ২১৬.৩৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পুনর্বাসন ঋণ খাত থেকে ৮১১ জন প্রবাসী শ্রমিকের মধ্যে ২২.৮৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী কর্মসংস্থান সংক্রান্ত কাজের সমন্বয়ের জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে,  যেখানে অভিবাসী শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি এবং সহায়তা প্রদানে প্রবাসী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
এদিকে, গত ৫ অক্টোবর ২০২৪ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার  বোর্ড (ডব্লিউইডব্লিউবি) মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি  বোর্ডের সঙ্গে (পিইআরকেইএসও) একটি সহযোগিতার স্মারক (এমওসি) স্বাক্ষর করেছে যাতে বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা মালয়েশিয়াতে পিইআরকেইএসও’র মাধ্যমে বিভিন্ন সুবিধা  পেতে পারে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী