ছবি প্রবাসন নিউজ
জনশক্তি রফতানি ইন্ডাস্ট্রির সংস্কার ও উন্নয়নে রাবিড ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উত্থাপিত সংস্কার প্রস্তাবনা পররাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।
মঙ্গলবার ( ১৯ নভম্বর ২০২৪) বেলা চারটায় মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে প্রস্তাবনার কপি তুলে দেন রাবিডের সভাপতি আরিফুর রহমান, সদস্য রেজাউল করিম, সাবেক যুগ্ম সচিব ফরিদ আহমেদ ভূঞা, আব্দুল্লাহ আল মামুন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আন্তরিকতার সঙ্গে রাবিডের সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেন। এই সেক্টরের উন্নয়নে সংস্কারের প্রস্তাবনা তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়ার জন্য রাবিডকে ধন্যবাদ জানান।
উন্নত বিশ্ব ও ইউরোপের দেশগুলোতে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন রাবিডের সভাপতি বলেন,‘ইউরোপ ও উন্নত বিশ্বে কর্মীর ব্যাপক চাহিদ তৈরি হয়েছে। বাংলাদেশে বেশিরভাগ দেশের দূতাবাস বা কনস্যুলেট না থাকায় আমরা এই গুরুত্বপূর্ণ শ্রমবাজার হারাতে যাচ্ছি। ভিসা কার্যক্রমের জন্য কর্মীদের পাশ্ববর্তী দেশগুলোতে যেতে হয়। সেখানে এক দেড় মাস অবস্থান করতে হয়, এতে সময় ক্ষেপণ,অর্থ ব্যয়, ভিসা না পাওয়া বা ভিসা রেশিও কম ইত্যাদি কারণে চরম ভোগান্তির তৈরি হচ্ছে। এর জন্য এখন থেকেই ঢাকায় এম্বাসি অথবা কনস্যুলেট চালু এবং ভিএফএস সক্রিয় করতে হবে।’
রাবিড সভাপতি বলেন,‘প্রধান উপদেষ্টার ভাষণ থেকে আমরা জানতে পেরেছি যে, শিগগির ২৭টি দেশের রাষ্ট্রদূত উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে বিষয়টি উত্থাপনে আপনার সক্রিয় ভূমিকা চাই।’
পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি উত্থাপনের আশ্বস দেন। কেবল উত্থাপনই নয়, দেশগুলোর এম্বাসি এখানে চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখার কথাও জানান ।
মালয়েশিয়ার সারাওয়াক একটি আলাদা স্বায়ত্তশাসিত প্রভিন্স এবং মালয়েশিয়ার মূল ভূখণ্ড থেকে দূরত্ব অনেক। অথচ সারাওয়াক থেকে সারা বছরই ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এখানকার কাজগুলো সত্যায়ন করতে কুয়ালালামপুরস্থ দূতাবাসে আসতে হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। এই কারণে রিক্রুটিং এজেন্সিগুলো কাজগুলো করতে চায় না। এতে আমাদের বাজারটা হাতছাড়া হয়ে যাচ্ছে।
রেজাউল করিম এই বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি সেখানে অনারারি মিশন স্থাপনের প্রতিশ্রুতি দেন। ওই মিশন মাসে দুই বার সারাওয়াক যাবেন এবং যাবতীয় কাজ সম্পন্ন করবেন।
তৌহিদ হোসেন রাবিডের সংস্কার প্রস্তাবনার অন্যান্য বিষয়গুলো বাস্তবায়নে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা নেওয়ার আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস
সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন
পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)
বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্
সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com