ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

অনিয়মিত অভিবাসীদের বৈধ করার উদ্যোগ নিচ্ছে স্পেন

  অনিয়মিত অভিবাসীদের বৈধ করার উদ্যোগ নিচ্ছে স্পেন

ফাইল ছবি

Publish : 03:48 AM, 23 November 2024.
প্রবাসন ডেস্ক :

স্পেনে ৩ লাখেরও বেশি অননুমোদিত অভিবাসী ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর বসবাস বা কাজের অনুমতি পেতে যাচ্ছে। এই সিদ্ধান্ত ২০২৫ সালের মে থেকে কার্যকর হবে। এর ফলে বার্ধক্যজনিত কারণে দেশটির শ্রমবাজারের যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ বলেছে এই সংক্রান্ত নতুন ব্যবস্থাগুলি শ্রমের ঘাটতি  মোকাবেলা করবে এবং যারা প্রয়োজনীয় ডকুমেন্টেশন ছাড়া দেশটিতে আছে তাদের নিয়মিত হওয়ার জন্য সুযোগও করে দেবে। অনুমান করা হয় যে, প্রতিবছর স্পেনে হাজার হাজার অনিয়মিত অভিবাসী প্রবেশ করে। সূত্র: সনজেন ডট নিউজ রিপোর্ট।

 স্পেনের অর্থনীতিতে ধারাবাহিকতা বজায় রাখতে প্রায় আড়াই লাখ কর্মী প্রয়োজন। অন্যদিকে, প্রতি বছর হাজার হাজার অভিবাসী দেশটিতে পবেশ করে। ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে অনিয়মিতভাবে স্পেনে ৫৪ হাজার অভিবাসী প্রবেশ করে। ২০২৩ সালের তুলনায়, এই সংখ্যা ১৫.৮ শতাংশ বেশি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করেছে।
এই প্রক্রিয়ায় স্পেনের সরকার আউটসোর্সিং এবং আরও বিদেশী কর্মী রিক্রুট করার পরিবর্তে যারা ইতিমধ্যে দেশে রয়েছে তাদের বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রন্টেক্সের তথ্য অনুসারে, পশ্চিম ভূমধ্যসাগরীয় যে রুট রয়েছে তার মধ্যে আছে জিব্রাল্টার এবং স্পেন। চলতি বছরের  জানুয়ারি  থেকে আগস্টের মধ্যে ৯,৫৬৪টি অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটেছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ এই অনিয়মিত সীমান্ত অতিক্রমে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে।  হাজার হাজার অভিবাসী এই রুট দিয়ে ইইউতে প্রবেশ করে।
এই পথ দিয়ে ইইউতে আলজেরিয়া, মরক্কো এবং মালিয়ার নাগরিকরা সবচেয়ে বেশি প্রবেশ করে। সামগ্রিকভাবে ইইউতে প্রবেশকারী নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে সিরিয়া,মালিয়া ও আফগানিস্তানের নাগরিক।
সাধারণভাবে, ওই সময়ে  ১৩৯,৮৪৭ জন অবৈধভাবে  সীমান্ত অতিক্রম করেছে। মধ্য ভূমধ্যসাগরীয় রুট দিয়ে ইতালি ও স্পেন সর্বাধিক অনিয়মিত অভিবাসী পেয়ে থাকে।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী