ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে যুবককে জিম্মি, ২৭ লাখ টাকায়ও মিলছে না মুক্তি

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে যুবককে জিম্মি, ২৭ লাখ টাকায়ও মিলছে না মুক্তি

ফাইল ছবি

Publish : 10:40 AM, 27 November 2024.
প্রবাসন ডেস্ক: :

শরীয়তপুরের জাজিরায় রফিক মোল্লা (২৫) নামের এক যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে জিম্মি করে দালাল চক্র।  সেখানে আটকে রেখে নির্যাতন চালিয়ে তাঁর পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তাতেও মুক্তি মেলেনি রফিকের।
ভুক্তভোগী রফিক মোল্লা উপজেলার বি কে নগর ইউনিয়নের ছোবান্দি মাদবর কান্দি এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে। মুক্তিপণের টাকা দিতে গিয়ে ভিটেমাটি বিক্রি করে পরিবারটি এখন নিঃস্ব। ছেলেকে ফিরে  পেতে দিশেহারা আইয়ুব আলী নানা জনের দ্বারে দ্বারে ঘুরছেন।
ভ্ক্তুভোগী পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে উপজেলার  গোপালপুর ইউনিয়নের বাচ্চু মাতুব্বর কান্দি এলাকার জসিম মাতুব্বর ৫ লাখ টাকা নেন।  সে অনুযায়ী গত আগস্টে রফিককে লিবিয়া পাঠানো হয়। সেখানে তাঁকে রিসিভ করেন শফিক ও সালাম নামের দুজন। এ সময় নির্যাতন চালিয়ে দালাল চক্র জসিমের মাধ্যমে রফিকের পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে দালাল জসিম মাতুব্বর ও তাঁর সঙ্গীরা রফিককে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। মাফিয়ারা রফিককে এক মাস ধরে জিম্মি করে নির্যাতন চালাচ্ছে। এখন তাঁর পরিবারের কাছে আরও ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
মুক্তিপণের জন্য মাফিয়া চক্র ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের দৃশ্য রফিকের পরিবারকে  দেখায়। তাতে দিশেহারা হয়ে পড়েছে রফিকের পরিবার। নিরুপায় হয়ে রফিকের বাবা আইয়ুব আলী মোল্লা ছেলেকে ফিরে  পেতে ইতিমধ্যে জাজিরা থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
তবে জসিম মাতুব্বর এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রফিককে বিদেশ পাঠাইনি। তবে আমার কাছে রফিক মিয়ার বাবা আইয়ুব আলী মোল্লা টাকা জমা  রেখেছিলেন। কারণ তিনি আমার দোকান  থেকে মালামাল নিতেন। তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি  কোনো দালাল না এবং কোনো দালালের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম মৃধা বলেন, আইয়ুব আলী মোল্লা শিশুদের বিভিন্ন খেলনাপাতি গ্রামে হকারি করে বিক্রি করে সংসার চালান। ছেলেকে ইতালি পাঠাতে গিয়ে জমি, বসতভিটা সব বিক্রি করে তিনি এখন নিঃস্ব, ঋণে জর্জরিত। তার ওপর আবার ছেলের বিপদ। সব মিলিয়ে পরিবারটির করুণ অবস্থা। রফিককে দালালদের খপ্পর থেকে ফিরিয়ে আনতে আমরা সরকারের প্রতি দাবি জানাই এবং দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আর কারও সঙ্গে এ ধরনের প্রতারণা করতে সাহস না পায়।
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ  পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সৌজন্যে : আজকের পত্রিকা।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী