ঢাকা, বাংলাদেশ ১৪ এপ্রিল, ২০২৬

ওমরাহ যাত্রীদের টিকিটের দাম কমিয়েছে বিমান

ওমরাহ যাত্রীদের টিকিটের দাম কমিয়েছে বিমান

ফাইল ফটো

Publish : 03:25 PM, 10 September 2024.
প্রবাসন ডেস্ক :

বাংলাদেশ থেকে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য জেদ্দা ও মদিনা রুটে টিকেটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 সেইসঙ্গে টিকেট পেতে সুবিধার জন্য সব ধরনের বুকিং ক্লাস উন্মুক্ত করার কথাও জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

মঙ্গলবার বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যসব ওমরাহ যাত্রী আগে টিকেট কিনবেন, তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এছাড়া যে যাত্রীরা ওমরাহর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় যাবেন, তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে ওমরাহর জন্য দুটি নির্দিষ্ট  ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হত।

এখন থেকে টিকেট প্রাপ্তি সহজ করতে দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে। এটি বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

ফলে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের  যে কোনো আরবিডিতে ওমরাহ টিকেট কিনতে পারবেন।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘ভাড়া কি পরিমাণ কমবে, সেটা সুনির্দিষ্ট করে তো বলা সম্ভব না। কারণ, ভাড়া তো বুকিংয়ের সময়ের ওপর নির্ভর করে। যাত্রীরা টিকেট বুক করতে গেলেই মূল্যহ্রাসের বিষয়টি বুঝতে পাবেন।

হজে¦র খরচ কমিয়ে যৗক্তিক পর্যায়ে আনতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে এর আগে জানিয়েছিলেন  অন্তর্বর্তীকালীন সরকারে  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

ট্যুরিজম বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম জনশক্তি প্রেরণ খাত বাঁচাতে ঐক্যবদ্ধভাবে ১২ দফা আদায় করবো শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম লিবিয়ার উপকূল থেকে ২০ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার শিরোনাম রোমানিয়ায় সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাবিড সদস্যের সৌজন্য সাক্ষাৎ শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী